তাজউদ্দিন আহমদের ছোটভাই আফছার উদ্দিন আর নেই 

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৪:০৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪:৪৬

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোটভাই অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান (৮১) ইন্তেকাল করেছেন। বুধবার (১৭ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকার লক্ষ্মীবাজারে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের শ্যালক শামসুল আলম খান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল আলম খান রিপন জানান, অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ জুন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। মাত্র ছয় মাস পর ১৯৯৭ সালে তিনি পদত্যাগ করেন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন। তার বাবা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান ও মাতা মেহেরুন নেছা খান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আমেরিকা প্রবাসী এবং ছোট ছেলে ও তার স্ত্রী চিকিৎসক। 

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, বুধবার সকাল ৯টায় ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় তার বাসভবনের পাশে জামে মসজিদে প্রথম, ঢাকা আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। 

আফছার উদ্দিন আহমদের মৃত্যুতে কাপাসিয়ার বর্তমান এমপি ও তার ভাতিজি সিমিন হোসেন রীমি, সাবেক এমপি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শহীদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, শ্রীপুরের নারী এমপি রুমানা আলী টুসি, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী