কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

নরসিংদী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:৩৭

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার সিঅ্যান্ডবি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেলাবো উপজেলার হাড়িসাংগান গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সানি (২০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ আলম (২৩)। এ ঘটনায় আহত শাওনকে (২২) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের বন্ধু রুহুল আমিন জানান, হাড়িসাংগান এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে সিঅ্যান্ডবি রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। 

এ সময় মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে সানি ও শাহ আলম ট্রাকের চাকার নিচে পড়েন। শাওন নামে আরেকজন ছিটকে পড়ে আহত হন। দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে সানি ও শাহ আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী