রোগীদের ফুসলিয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারিতে নিতেন তারা

ফরিদপুর সংবাদদাতা
১৯ নভেম্বর ২০২১, ১৭:২০আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:২০

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে আট দালালকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করেছে বলে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে ১২টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা পাঠান এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন আটকরা। তাছাড়া রোগীদের চিকিৎসাপত্র নিয়ে ওষুধ কিনে বেশি দাম ধরিয়ে দেওয়া হতো। রোগী ও তাদের স্বজনরা টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে টাকা নেওয়া হতো।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। এ চক্রের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের