বেতন না দিয়ে কারখানায় তালা, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ২৩:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২৩:০৪

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে নিউলাইন ক্লোথিং পোশাক কারখানার শ্রমিকরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। রাত ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, নিউলাইন ক্লোথিং পোশাক কারখানার শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে। শ্রমিকদের দাবির মুখে বকেয়া বেতন গত ১৫ নভেম্বর পরিশোধের আশ্বাস দেয়। ওই দিন কর্তৃপক্ষ বকেয়া বেতন না দিয়ে সোমবার (২২ নভেম্বর) দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চান। কিন্তু তাদের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করে কারখানা কর্তৃপক্ষ। 

এ খবরে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ এক মাসের বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দেয়। শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে দুই মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা চান। শ্রমিকদের অন্দোলনের মুখে মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে সটকে পড়ে। 

সন্ধ্যা ৭টায় কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর গিয়ে অবস্থান নেন শ্রমিকরা। মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের বুঝিয়ে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টায় তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী