গাজীপুরে নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ০৯:২২আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯:২২

গাজীপুরে এক নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের সদর থানার দেশিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ২৮ বছরের ওই নারী এবং চার বছরের মেয়ে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, দেশিপাড়া এলাকায় এক নারী ও শিশু গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দু’পাশ দিয়ে কাটা রয়েছে। 

পুলিশ কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে। নিহত নারীর পরনে মেরুন রঙয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রঙয়ের জামা রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম