আ.লীগ কর্মীর মৃত্যু, বিচার চাইলেন নৌকার পরাজিত প্রার্থী

শরীয়তপুর প্রতি‌নি‌ধি
২৭ নভেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:১৬

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী রাজ্জাক মোল্লা চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন। শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি।

এ ঘটনায় জ‌ড়িত‌দের বিচার চে‌য়ে শ‌নিবার (২৭ ন‌ভেম্বর) দুপুর সোয়া ১২টার দি‌কে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন নিহ‌তের প‌রিবার ও ওই ইউনিয়নে নৌকার পরা‌জিত প্রার্থী।

সংবাদ সম্মেলনে পরা‌জিত প্রার্থী আসমা আক্তার অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থক হওয়ায় রাজ্জাক মোল্লাকে কুপিয়ে আহত ক‌রে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। গত ৭ ন‌ভেম্বর সন্ধ্যায় স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের উপস্থিতিতে তার সমর্থকরা হামলা চালায়। প‌রে গতকাল ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় রাজ্জাক মোল্লা মারা যান।’ এই ঘটনায় জ‌ড়িত‌দের দ্রুত বিচার দাবি করেন আসমা আক্তার ও নিহ‌তের পরিবারের সদস্যরা।

এদিকে, সকালে নিহ‌তের প‌রিবার‌ ও ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হো‌সেন অপু, পালং মডেল থানার ওসি আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা। গত ১১ নভেম্বর আংগারিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী‌কে হারি‌য়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার জয় লাভ করেন। মৃত আব্দুর রাজ্জাক মোল্লা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরযাদবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী