নারীরা জন্মগতভাবেই যোদ্ধা: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮

নারীদের নানা নেগেটিভ (নেতিবাচক) কথা শুনেই সামনে এগিয়ে যেতে হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারীরা জন্মগতভাবেই যোদ্ধা। তারা যতবেশি আত্মপ্রত্যয়ী হবে সে ততবেশি এগিয়ে যাবে।’

বুধবার (১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ই-কর্মাস প্লাটফরম ‘উই’ এ মেলার আয়োজন করে।

মেয়র আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। দেশের এমন কোনও সেক্টর নেই যেখানে তিনি নারীদের এগিয়ে দিচ্ছে না। ৫-১০ বছর আগেও ই-কর্মাস প্লাটফর্ম আমার চিন্তাও করতে পারতাম না। এ বিশ্বায়নের যুগে স্বনির্ভর হয়ে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টা ও পরিশ্রমের  কারণে। তিনি যেভাবে নারী উদ্যোক্তা তৈরি করছেন, সহায়তা করছেন, এতে করে নারীরা আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন।’

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম