ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৬:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:১৩

সিলেবাস কমানোর দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এসএসসি ২০২২ ব্যাচের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সিলেবাস কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে এই কর্মসূচি পালন করে। প্রায় আধঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে তারা খুব একটা পড়াশোনার সুযোগ পায়নি। কিন্তু তাদের সিলেবাস মাত্র ৩০ ভাগ কমানো হয়েছে। এই অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে বর্তমান সিলেবাসে পরীক্ষা দেওয়া অসম্ভব। সে কারণেই সিলেবাসে ৭০ ভাগ থেকে কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে তারা এ বিক্ষোভ করছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি