বাসায় বেড়াতে এসে শিশু চুরি, ১১ দিন পর উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:৪৫

গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ মাসের শিশু আয়েশা সিদ্দিকাকে অপহরণের ১১ দিন পর ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী জোৎস্না আক্তারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামের আসামির নিজ বাড়ি থেকে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

অপহৃত শিশু আয়েশা সিদ্দিকা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসাটি গ্রামের পান্না আক্তার ওরফে খুকু মনির মেয়ে এবং অপহরণকারী জোৎস্না আক্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী সোনাখোলা গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের বেলতলা মধুমিতা এলাকায় শিশু মেয়ে আয়েশা সিদ্দিকাকে নিয়ে পরিবারে সঙ্গে বসবাস করেন পান্না আক্তার। গত ১৯ নভেম্বর জোৎস্না আক্তার ননদ পরিচয়ে তার বাসায় আসেন এবং দুদিন অবস্থান করেন। পরদিন দিনের কোনও এক সময় সুযোগ বুঝে পান্নার পাঁচ মাসের শিশুকে নিয়ে পালিয়ে যান জ্যোৎস্না। শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে ২৪ নভেম্বর টঙ্গী পূর্ব থানায় জিডি করেন মা পান্না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশু আয়েশাকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার অভিযানে নামেন। পরে পুলিশ ভুক্তভোগীর বাসার এলাকার সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামে আসামির অবস্থান নিশ্চিত হয়। বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অপহৃত শিশু আয়েশা সিদ্দিকাকে উদ্ধার এবং জোৎস্নাকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি