২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮

গাজীপুরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা লিজা আক্তার। শনিবার (৪ ডিসেম্বর) রাতে মহানগরের পশ্চিম জয়দেবপুরের মোক্তারটেক এলাকার নাসরিন মঞ্জিলের শামসুল হকের তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (৭ মাস)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন প্রায় তিন মাস আগে ওই বাসায় ওঠেন। বাসায় থেকে তিনি এলাকায় ভবন নির্মাণে মাটি পরীক্ষার মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুদিন আগে বিল্লাল গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ওই ভাড়া বাসায় নিয়ে আসেন। শনিবার সন্ধ্যার পর শিশুদের খাবার আনার জন্য দোকানে যান বিল্লাল। এ সময়ে স্ত্রী লিজা আক্তার ঘরের দরজা বন্ধ করে তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। স্বামী বিল্লাল হোসেন বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোন সাড়া-শব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা জানালা দিয়ে দুই শিশুসহ মাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান।

পুলিশের এ কর্মকর্তা জানান, পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই শিশুকে মৃত এবং মাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহত তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন এবং মা লিজা আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, স্বামী বিল্লাল জানান, তার স্ত্রী লিজা আক্তার মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম