‘খালেদা জিয়া মৃত্যুর দিকে এগোচ্ছেন অথচ সরকারের খেয়াল নেই’

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি অনড় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়া নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অথচ সরকারের খেয়াল নেই। আমাদের কর্মসূচিতে সরকার অনুমতি দেয় না। আরও বাধা সৃষ্টি করে। কারণ এ সরকার জনগণের ভোটের সরকার নয়। আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। এ বিজয়ের মাসে আমাদের কেন্দ্রীয় এবং জেলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া করা হয়েছে।’

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আহমেদ আযম বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রণাঙ্গনের এক বীর সৈনিক। তিনি স্বাধীনতার ঘোষক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্তদের তালিকায় প্রথমে তার নাম।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, আমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ও সিনিয়র সদস্য বেনজির আহমেদ টিটুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অঙ্গ সহযোগী সংগঠনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

/এফআর/
সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
সর্বশেষ খবর
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!