বাবা মনোনয়ন পাওয়ার পর বোমাসহ ছেলে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ২২:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:১৮

রাজবাড়ীর পাংশা উপজেলার একাধিক স্থানে পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুজনের কাছে বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে থানা এলাকার হাবাসপুর ইউনিয়ন ও মৌরাট ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন, মৌরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর প্রামাণিকের ছেলে শামিম প্রামানিক (৩৬) ও একই এলাকার মো. ইসলাম মন্ডলের ছেলে মো. জালাল মন্ডল (৩০)। তাদের কাছে তিনটি বোমা পাওয়া গেছে।

অন্যরা হলেন- উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকরি দোপপাড়া এলাকার মোসলেম মল্লিকের ছেলে সিরাজ মল্লিক (৪৫), মৃত রব্বেল শাহ ছেলে সুরুজ শাহ (৪৫) ও সামছুল মুন্সির ছেলে মো. জালাল মন্ডল(৩০)। তাদের বিরুদ্ধে এলাকায় বোমা বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। অন্য আরেকজন হলেন- সাকিব খান (১৭)। সে ভাতশালা এলাকার লতিফ খাঁনের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে অন্য এক মোটরসাইকেল আরোহীকে আঘাত করেছে।

এ বিষয়ে মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার প্রার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার পর আমার কর্মী-সমর্থকরা আনন্দ উল্লাস করে। এ সময় তারা দুই একটি পটকা ফুটিয়েছেন। কিন্তু সেটা কোনও বোমা নয়। তাছাড়া ওই সময় আমি ঢাকায় ছিলাম। ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম