ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২২:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শাহজাহান স্টিল অ্যান্ড রি-রোলিং মিল চালু ও দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে কারখানার গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

কারখানার শ্রমিক মো. লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস. এম. কাদির, কারখানার শ্রমিক মো. আল আমিন, বাবুল, সোলায়মান, ইদ্রিস ও মো. বাবু প্রমুখ।

কারখানার গেটের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফতুল্লা মডেল থানার সামনে এসে শেষ হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই ১৫ নভেম্বর শাহজাহান স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানার কার্যক্রম বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ ব্যাপারে শ্রমিকরা একাধিকবার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও জবাব পাওয়া যায়নি। সর্বশেষ ১ ডিসেম্বর কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করলে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। ২ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। 

৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সরকারি বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপরও কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। শ্রমিকরা দিনের পর দিন বকেয়া বেতন না পেয়ে দোকানের বাকি, বাড়ি ভাড়ার টাকা, ছেলেমেয়ের স্কুল-কলেজের পরীক্ষার ফি দিতে পারছেন না। তারা মানবেতর জীবনযাপন করছেন। ১৬ ডিসেম্বরের আগে বকেয়া পরিশোধ এবং কারখানা চালুর দাবি জানান শ্রমিকরা।

/এএম/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের