ঘরে স্ত্রী-সন্তানের লাশ, পালানোর সময় যুবক আটক

নরসিংদী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১০:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০৭

নরসিংদীতে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগে ফখরুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পালানোর সময় এলাকাবাসী ফখরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।

নিহতরা হলেন—রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী ছেলে সালমান। ফখরুল সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয় এলাকার সাইফুল্লার ছেলে। রেশমি পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

পুলিশ ও রেশমির স্বজনরা জানায়, দুই বছর আগে পারিবারিকভাবে ফখরুল ও রেশমির বিয়ে হয়। এরপর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগে থাকতো রেশমির। বিয়ের পর চাকরি না থাকায় মাদকাসক্ত হয়ে পড়েন ফখরুল। তাকে রিহ্যাব সেন্টারে পাঠান বাবা-মা। পরে স্ত্রীর আবদারে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসেন। বিভিন্ন সময়ে রেশমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন ফখরুল। রবিবার দিবাগত রাতে তিনি স্ত্রী-সন্তানের গলাকেটে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ফখরুল পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের