ভাতিজার হামলায় চাচা খুন

মাদারীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬

মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ওয়াহিদ তালুকদার (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের ছেলের বিরুদ্ধে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে হামলায় আহত ওয়াহিদ মঙ্গলবার মারা যান।

নিহত ওয়াহিদ মধ্য পেয়ারপুর এলাকার মোয়াজ্জেম তালুকদারের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার ওয়াহিদ তালুকদারের ছেলে রিয়াদের চাচাতো ভাই আকবর তালুকদারের ছেলে সাব্বিরের সঙ্গে দ্বন্দ্ব হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে শালিস মীমাংসার চেষ্টা করে। সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন পূর্ব শত্রুতার জেরে ওয়াহিদ তালুকদারের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফরিদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ওয়াহিদ মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে।

নিহতের ছেলে রিয়াদ বলেন, ‘আমার বাবাকে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি। এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামীতে কেউ মানুষ খুন করার সাহস না পায়।’

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, ‘নিহতের ঘটনা শোনার পরই আমরা এলাকায় গিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম