‘নির্বাচনে বিশৃঙ্খলা করে গুলি ছুড়তে বাধ্য করবেন না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২০

‘ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনও ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না।’

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপজেলার এস এম মাযহারুল হক অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

মোস্তাইন বিল্লাহ বলেন, ‌‘ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন।’

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। কোনও অনিয়ম করতে দেওয়া হবে না। অনিয়ম করে কেউ ছাড় পাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ঢাকা আঞ্জলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ এতে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন রুপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমামন। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের