জনগণের চাহিদার কারণেই প্রার্থী হয়েছি: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ২২:১৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:১৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘জনগণের চাহিদার কারণেই আমি প্রার্থী হয়েছি। আমার সঙ্গে আওয়ামী লীগ, বিএনপিসহ নারায়ণগঞ্জের সাধারণ জনগণ আছেন।’

রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বন্দর এলাকার কদম রসূল দরগা জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরুর পর একথা বলেন তৈমুর।

এ সময় তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার কোনও গণবিরোধী ভূমিকা নেই। জনগণের স্বার্থে জীবনভর কাজ করেছি।’

বিকাল ৪টায় কদম রসুল দরগায় আসেন তৈমুর আলম। তার আসার খবর পেয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল নিয়ে দরগার সামনে জড়ো হন। এ সময় তৈমুরসহ নেতাকর্মীরা কদম রসূল দরগায় রক্ষিত পবিত্র পাথর চুম্বন করে দোয়া করেন। দরগা থেকে বের হলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তৈমুরের সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের নেতা ও  আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এসএম আরকাম, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম