বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল: তাপস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭:৪২

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল।’ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকার ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ড ও সব ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২১) তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জঙ্গি হামলার অভিযোগ করে বলেন, ‘২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারা। সেই হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী নিহত এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও নির্মম যন্ত্রণায় জীবন যাপন করছেন। অপরদিকে, শেখ হাসিনা জঙ্গিবাদ-দুর্নীতির মতো ভয়াবহ কলঙ্ক থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি উন্নয়নের রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে সক্ষম হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তৃণমূলে ইউনিট কমিটির মাধ্যমে আমরা আবারও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবো। কমিটিতে হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবে না। কারণ তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘরের মধ্যে বসে একের পর এক মিথ্যাচার করছেন। এসব মিথ্যাচারের জন্য একসময় তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন ২১ আগস্টসহ বেশ কয়েকটি মামলার দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি তারেক রহমান। সরকারের দৃশ্যমান উন্নয়নে পাগল হয়ে দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে নানা ধরনের ফন্দি-ফিকিরি আটছেন। এসব ষড়যন্ত্রে কোনও লাভ হবে না, দেশের মানুষ অন্য যেকোনও সময়ের চেয়ে এখন অনেক ভালো আছে। দেশবাসী এখন বিএনপি-জামায়াতের নামও শুনতে পারে না।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আগত আওয়ামী লীগের নেতারা।

 

/এমএএ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম