ঘন কুয়াশা, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ১০:১৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০:১৮

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে এই নৌপথ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার তীব্রতা ছিল চারপাশে। সামান্য দূরুত্বের কোনও কিছুও ভালোভাবে দেখা যাচ্ছে না। তা ছাড়া কুয়াশার কারণে দিক নির্ণয় করাও সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

এদিকে ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল করে থাকে। কুয়াশা কমে আসলে ফেরি চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।’

এদিকে, ভোর থেকে ঘন কুয়াশার কারণে আঞ্চলিক সড়ক ও মহাসড়কেও যান চলাচল সীমিত রয়েছে বলে জানা গেছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ছোট যানবাহনও খুব একটা চলতে দেখা যায়নি বলে শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম