দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৫

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে আটক পড়ে শত শত যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে এই নৌরুটে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। টানা সাড়ে ৪ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে আসলে সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে যানজটে আটকে থাকা যশোর থেকে ঢাকাগামী ইউসুফ নামের এক যাত্রী বলেন, ৬ মাসের শিশু বাচ্চা নিয়ে বিকালের দিকে বেনাপোল থেকে রওনা হয়েছি। রাত ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে এসেছি। কিন্তু দৌলতদিয়া ঘাটে যানজট থাকার কারণে ফেরির অপেক্ষায় থাকতে হয়েছে। এদিকে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, সেই থেকে সারারাত গাড়ির মধ্যেই কাটাতে হয়েছে। সারারাত শিশু বাচ্চাকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে গাড়ির মধ্যে।

এই দুর্ভোগের জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, ঘাটে আসার পর ফেরি পেলে এত কষ্ট করতে হত না। ঘাটের ফেরি সংকট ও অব্যবস্থাপনার কারণেই এত দুর্ভোগ পোহাতে হলো আমাদের। কখন ফেরি ছাড়বে এখনও পর্যন্ত বলতে পারছি না।

ঝিনাইদাহ থেকে ঢাকাগামী শামসুল হক নামের আরেক যাত্রী বলেন, সারা রাতের কষ্ট বলে বোঝানো যাবে না। বাচ্চাকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গাড়ি এখনও প্রায় ৪ কিলোমিটার দূরে রয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হবে বলে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই ঘাটে চলে এসেছি। ঘাটে এসে আরেক বিপদে পরলাম। কারণ ফেরি পাচ্ছি না।

তিনি দুঃখ করে আরও বলেন, রাত ১১টা থেকেই ঘাটে এসে যানজটে আটকা পড়েছিলাম। যত সময় ধরে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছি, ততক্ষণে ঢাকায় গিয়ে পৌঁছানোর কথা। এরপর ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে শতশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি সচল রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম