টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অনিক (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের পারদিঘী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অনিক উপজেলার পোস্টকামুরী দক্ষিণপাড়ার আবু বক্করের ছেলে। সে গ্লাস ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কাজ করে।
র্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্ত অনিক ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অনিক পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একইসঙ্গে র্যাব অফিসেও লিখিত অভিযোগ দেন তিনি। এরপর অভিযানে নামে র্যাব। অনিক বিভিন্ন সময় অবস্থান পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে খালারবাড়ী উপজেলার পারদিঘী গ্রামে তালাবদ্ধ একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।








