ছেলেকে রক্ষা করে প্রাণ দিয়ে গেলেন বাবা

রাজবাড়ী সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়াগ্রাম রেল স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিরু মোল্লা নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিরু মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালুপর ইউনিয়নের মৃত সামাদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিরু মোল্লা নলিয়াগ্রাম রেল স্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ছেলে নাফিজ শেখ ট্রাক্টর মেরামতের জন্য আসবে সেই অপেক্ষা করছিলেন। সকালে কুয়াশা থাকার কারণে বেশিদূর দেখা যাচ্ছিল না। এ সময় সাবনিপাড়া গ্রাম থেকে জামালপুর বাজারের উদ্দেশে পাওয়ার ট্রাক্টর মেশিন মেরামত করতে আসছিলেন শিরু মোল্লার ছেলে নাফিজ শেখ। হঠাৎ শিরু মোল্লা দেখতে পান ভাটিয়াপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নলিয়া রেল স্টেশন এলাকায় চলে এসেছে। একই সময় ছেলে নাফিজ ট্রাক্টর নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করছে। নিজে দ্রুত গিয়ে জমি চাষ করার ছোট পাওয়ার ট্রাক্টরের গতিরোধ করেন। ছেলেকে রক্ষা করলেও ট্রেন এসে শিরু মোল্লা ও ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুমড়েমুচড়ে যায় কঠিন ধাতবের ট্রাক্টরটিও।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বলেন, ‘ছেলের জন্য বাবার আত্মত্যাগের অনেক নজির রয়েছে। আমরা সবাই চিৎকার করছিলাম, ট্রেন আসছে, ট্রেন আসছে। কিন্তু তারা শুনতে পায়নি। কিন্তু বাবা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক্টরের গতিরোধ না করলে নাফিজ মারা যেত এটা নিশ্চিত।’

রাজবাড়ী রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ আলম জানান, সন্তানের জন্য বাবার জীবন উৎসর্গের এটি অনন্য দৃষ্টান্ত। রেল লাইন পারাপারের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। 

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের