এক বোয়ালের দাম ২৭ হাজার ৭৫০ টাকা

রাজবাড়ী সংবাদদাতা
০১ জানুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯:২৮

রাজবাড়ীর সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে জেলে বালাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, শনিবার দুপুরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। উন্মুক্ত নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি কেনার পর তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ‘পদ্মার বড় মাছের চাহিদা অনেক। বোয়াল মাছটি এক হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছি। কেজিতে ৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

/এফআর/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম