সাপের খামার থেকে দুটি অজগর উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা
০৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি সাপের খামার থেকে ১৪ ফুট ও সাড়ে ১৩ ফুট লম্বা দুটি বার্মিজ পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে। রবিবার (২ জানুয়ারি) বিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে অজগর দুটি উদ্ধার করে।

রাজবাড়ী জেলা সামা‌জিক বন বিভা‌গের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. হা‌বিবুজ্জামান জানান, উদ্ধারের পর অজগর দুটি ঢাকায় নিয়ে গেছে ঢাকা রেঞ্জ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম।

জানা গেছে, কালুখালীর হোগলাডাঙ্গা এলাকায় রঞ্জু নামের এক ব্যক্তির সাপের খামারে দুটি অজগর রয়েছে– এমন তথ্য জানায় সাউথ এশিয়া ওয়াইল্ড লাইফ ইনফরমেশন নেটওয়ার্ক (এসএড‌ব্লিউইএন)। পরে সামাজিক বন বিভাগের সহযোগিতায় ঢাকা রেঞ্জ বন‌্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকনের নেতৃত্বে অভিযান চালিয়ে অজগর দুটি উদ্ধার করা হয়।

বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, ‘অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা সাধারণত হাঁস-মুরগি, সরীসৃপ প্রাণী, ইঁদুর, ছোট ও মাঝারি প্রাণী ইত্যাদি খেয়ে থাকে। এরা নিজের আকারের চেয়েও বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।’

তিনি আরও বলেন, ‘অজগর নির্বিষ নিশাচর ও খুবই অলস প্রকৃতির। প্রয়োজন ছাড়া খুব একটা নড়াচড়া করে না। এদের প্রজননকাল সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে। অজগর বর্তমানে চামড়ার জন্য পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে দিন দিন অজগর হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২-এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত। তাই এদের কোনও ক্ষতি করা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ।’

এ সময় উপস্থিত ছিলেন– ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, ওয়াইল্ড লাইফ পরিদর্শক নার্গিস সুলতানা লিজাসহ বন বিভাগের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম