রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, ২৫টি মোটরসাইকেল ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ২১:৫৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:৫৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের মেরিন সিটি আবাসন প্রকল্পের উন্নয়নকাজ পাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

সোমবার দুপুরে দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন এক পক্ষের লোকজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেরিন সিটির বালু ভরাট, রাস্তা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নকাজ পান দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার ও তার সহযোগীরা। একই উন্নয়নকাজ পাওয়ার দাবি করেন জিন্দা এলাকার সাবেক মেম্বার বিল্লাল হোসেন ও তার লোকজন। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

রবিবার মেরিন সিটিতে বালু ভরাটসহ উন্নয়নকাজ করতে যান চেয়ারম্যান নুরুল ইসলামের লোকজন। এ সময় মেম্বার বিল্লাল হোসেন, মঞ্জুর হোসেন, রায়হান, নাহিদ, মাসুদ ও ফয়সালসহ তাদের লোকজন কাজে বাধা দেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। সোমবার দুপুরে বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে ডাকে পুলিশ।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে বিল্লাল হোসেন ও তার লোকজন নুরুল ইসলামের লোকজনের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী উন্নয়নকাজ পেয়েছি। কাজ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং হামলা চালায়। এটি খুবই ন্যক্কারজনক ঘটনা।’

সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, বিগত সময়গুলোতে আমরা কাজ করেছি। এখন জোরপূর্বক কাজ করতে চাচ্ছেন জাহাঙ্গীর চেয়ারম্যান ও তার লোকজন। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক জহির বলেন, উভয় পক্ষের দ্বন্দ্ব সমাধান হওয়া না পর্যন্ত আমাদের কোম্পানির সব কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সমাধানের পর কাজ করার নির্দেশ দেওয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের