একই পরিবারের ২ প্রার্থী, হেরে চাচাতো ভাইকে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৯

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে পরাজিত সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক মালত (৫৫) ইউনিয়নের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহামেদ মালতের ছেলে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকে সাধারণ সদস্য পদের প্রার্থী ছিলেন তিনি। অল্প ভোটে তিনি পরাজিত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরাজিত সদস্য প্রার্থী মালেক মালত আজ সকালে নওপাড়া বাজারে যান। তার চাচাতো ভাই একই ওয়ার্ডের পরাজিত আরেক সদস্য প্রার্থী টিউবওয়েল প্রতীকের দেলোয়ার হোসেন মালত হঠাৎ মালেকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মালেককে পাশের জেলা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেন নওপাড়া ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান জাকির মুন্সীর (আনারস) সমর্থক বলে জানা গেছে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মোট চার জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দুই প্রার্থী হলেন দেলোয়ার হোসেন মালত (টিউবয়েল), তাফাজ্জেল তপদার (আপেল) ও দেলু ব্যাপারী (ফুটবল)। এরমধ্যে তাফাজ্জেল তপদার বিজয়ী হয়েছেন।

নড়িয়া থানার ওসি অবনি সংকর কর বলেন, ‘মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। বুধবার রাতে এক বংশের দুই প্রার্থী হওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আজ মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এতে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করতে বলা হয়েছে। তারা যদি না করেন তাহলে শরীয়তপুর সদর হাসপাতালে এনে করা হবে। এ বিষয়ে মামলা হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের