নির্দেশ উপেক্ষা করে ঘন কুয়াশায় ট্রলারে যাত্রী পারাপার

রাজবাড়ী সংবাদদাতা
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৯

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে নদী পার হচ্ছেন যাত্রীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফে‌রিঘাট ও পাটুরিয়া ঘাটে এমন দৃশ্যের দেখা মেলেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পার করছেন চালকরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রিঘাটের পন্টুন থেকে যাত্রী বোঝাই কয়েকটি ট্রলার পাটু‌রিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পাটুরিয়া থেকেও ট্রলার দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে দেখা গেছে। এ সময় ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বা‌হিনীর কোনও সদস্যদকে দেখা যায়নি।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ। যে কার‌ণে যানবাহ‌নের দীর্ঘ লাইন তৈরি হয় দৌলত‌দিয়া ঘাটে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কুয়াশার মধ্যে ঝুঁকি নি‌য়ে ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে।

দৌলত‌দিয়া ঘাটের নৌপু‌লি‌শ ফাঁড়ির ওসি মো. জাকির বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক ঘাট এলাকাসহ নদীতে টহল দিচ্ছি। ট্রলার চলাচলের কথা শোনার সঙ্গে সঙ্গে টিম পাঠানো হয়েছে। আশা করি, ট্রলারে যাত্রী পারাপার দ্রুত বন্ধ হয়ে যাবে। তবে মাঝেমধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পারাপার করা হয়।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় মামলা, আসামি করা হলো যাদের
প্রাণ বাঁচানো গেলেও দুর্ঘটনা ঠেকানোর উপায় কী
সর্বশেষ খবর
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী 
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ৪১১৮ মামলা
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন