গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ২ জনের

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ১০:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০:৪৮

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও পুরুষ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে (১০ জানুয়ারি) মধুমিতা গেট এবং টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১২ টায় টঙ্গীর মধুমিতা রেল গেইট এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুত গতির ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হন।  

অপরদিকে, টঙ্গীর নতুন বাজার (গাজীবাড়ি) এলাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয়রা পুলিশ কর্মকর্তাকে জানান, ওই নারী রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/টিটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি