নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই: সিইসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৫:৪৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। সুষ্ঠু ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, যারা রাজনীতি করেন তারা অনেক কথা বলতে পারেন। আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোনও সুবিধা হয়, হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোনও রকমের শৈথল্য নেই।

তিনি বলেন, নির্বাচন শেষে নির্বাচনি মালামাল নিয়ে দূরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে শত শত লোক এসে তাদের ওপর আক্রমণ চালায়, এরপর ব্যালট বাক্স নিয়ে যায়—এই জাতীয় ঘটনা ঘটে থাকে। তখন নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা থাকেন, তারা প্রচুর চেষ্টা করেন। সেখানে প্রতিরোধ করতে গিয়ে অনেক পুলিশ সদস্য রক্তাক্ত হন, প্রাণও হারান। প্রার্থী ও সমর্থকদের নির্বাচনকালীন আচরণবিধি অনুসরণ করা ছাড়া কোনও উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়েছে কি-না জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি।

/এসএইচ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম