টাঙ্গাইল-৭ উপনির্বাচন

ভোটের ২ দিন আগে ওসিকে প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ২১:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২:২১

টাঙ্গাইল-৭ আসনের (মির্জাপুর) উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী রবিবার (১৬ জানুয়ারি)। ভোটের দুই দিন আগে মির্জাপুর থানার ওসি মো. রিজাউল হককে প্রত্যাহার করা হয়েছে।

এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘নির্বাচন কমিশন থেকে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে টাঙ্গাইল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে টাঙ্গাইলের নাগরপুর থানার সাবেক ওসি আলম চাঁদকে দায়িত্ব দেওয়া হবে।’

এদিকে, মির্জাপুর থানা মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের নিজের প্রত্যাহারের বিষয়টি জানান ওসি রিজাউল হক। এ সময় মসজিদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এমন সংবাদে মর্মাহত হন উপস্থিত মুসল্লিরা। গত বছরের ৬ জানুয়ারি মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন রিজাউল হক।

এই সংসদীয় আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এরমধ্যে জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম জহির বরাবরই ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের