ইভিএম একটি জালিয়াতির বাক্স: পরাজয়ের পর তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২২:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২৩:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর ভোটের মেশিন ইভিএমকে ‘চুরির বাক্স’ বলে উল্লেখ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

তার দাবি, ‘পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাকে পরাজিত করেছে। ইভিএম হলো একটি চুরির বাক্স।  নারায়ণগঞ্জবাসী এটি মেনে নেয়নি। প্রথম দিনই বলেছি, ইভিএম জালিয়াতির বাক্স। আজ তা প্রমাণ হয়েছে। এ ফলাফল কোনোভাবে মেনে নিতে পারি না। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন যৌথভাবে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে।’

রবিবার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর রাত সাড়ে ৮টায় মাসদাইরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তৈমুর আলম অভিযোগ করে বলেন, ‘প্রতীক পাওয়ার পর থেকে আমার লোকজনকে পুলিশ গ্রেফতার করেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমার লোকগুলো বাইরে রেখে নির্বাচন দিতেন। দেখতেন জয়-পরাজয় কী হয়। আমার ড্রাইভার ও কাজের লোকজন রাস্তায় বের হলেই গ্রেফতার করেছে পুলিশ।’ 
স্বতন্ত্র এ প্রার্থী আরও বলেন, ‘আমাকে এতগুলো ভোট দেওয়ার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে ঋণী হয়ে থাকলাম। যারা আমাকে নির্বাচনের জন্য ডেকে নিয়ে এসেছিলেন, উৎসাহ দিয়েছেন- তারা আমার কাছ থেকে সরে যাননি। তারা জীবনবাজি রেখে হাতি প্রতীকের পক্ষে কাজ করেছেন।’

পরাজিত এ মেয়র প্রার্থী বলেন, ‘ধীরগতিতে ইভিএমে ভোট হয়েছে। অনেক জায়গায় মেশিন নষ্ট ও হ্যাং পেয়েছি। মেরামত করতে গিয়েও সময় নষ্ট হয়েছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু ভোট দিতে পারেনি। সারাদিনই এ ধরনের অবস্থা চলছিল।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আইভী সহায়তা চাইলে করা হবে। সবসময় আমি নারায়ণগঞ্জের উন্নয়নের সহায়তা করেছি।’

দলকে আপনি কী বার্তা দিলেন- এমন প্রশ্নের জবাবে তৈমুর জানান, দলের বার্তা দল পেয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ওয়াদা কখনও ভুলবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী
এবার তৈমুরের এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ