তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। টানা তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী দেশের একমাত্র নারী এই মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ বাক্য পাঠ করান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। পরে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী

শপথ নেওয়ার জন্য সকালেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ১৭১ ভোট।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি এ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।

/ইউআই/ইএইচএস/এমএস/
টাইমলাইন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
১৬ জানুয়ারি ২০২২, ২১:০১
১৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪
১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
১৬ জানুয়ারি ২০২২, ১৩:১৮
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৫
১৬ জানুয়ারি ২০২২, ১০:০৯
১৬ জানুয়ারি ২০২২, ০৮:৪০
১৬ জানুয়ারি ২০২২, ০০:০১
১৪ জানুয়ারি ২০২২, ২১:১২
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৫
সম্পর্কিত
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
পুলিশের নজরবন্দি আইভী
সর্বশেষ খবর
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ