গভীর রাতে খুঁজে খুঁজে হতদরিদ্রদের শীতবস্ত্র দিচ্ছে পুলিশ

ফরিদপুর সংবাদদাতা
২০ জানুয়ারি ২০২২, ২২:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:৪৩

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় গত কয়েকদিন ধরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। তারা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খুঁজে খুঁজে দরিদ্র শীতার্তদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র। পুলিশের কাজকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা অসহায় মানুষদের খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি। ইতোমধ্যে জেলার সাতটি থানার প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র দেওয়া হয়েছে। বাকি থানাগুলোতেও বিতরণ করা হবে।’

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা জেলা শহরসহ ৯টি থানার শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এ পর্যন্ত প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করেছি।’

এই মানবিক কর্মকাণ্ডের বিষয়ে ফরিদপুর নাগরিক মঞ্চের কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুলিশকে আমরা মানবিক হিসেবে দেখতে চাই। পুলিশ মানুষের পাশে থাকবে এটাই চাই। ধন্যবাদ জানাই, সেই পুলিশ সদস্যদের, যারা রাত জেগে শীতবস্ত্র বিতরণ করছেন।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি