গায়ে মাফলার পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

মাদারীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২০:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০:৪৬

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ১০টিরও বেশি দোকানপাট ভাঙচুরও করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ (৬৩) নামে এক ব্যক্তি মাথায় মাফলার দেওয়ার সময় পাশের শংকরদিরপাড় গ্রামের মৃত ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) গায়ে পড়ে। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্রে করে শুক্রবার দুপুরে পপি তার ভাই ও লোকজন নিয়ে এসে ওই বৃদ্ধকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পূর্ব সরমঙ্গল ও শংকরদিরপাড় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টিরও বেশি দোকানপাট।

দুই দল গ্রামবাসীর সংঘর্ষ

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এবং রাজৈর­শিবচর সার্কেলের এএসপি আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

এএসপি আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী