যমুনা টিভির সাংবাদিককে মারধর, প্রধান আসামি কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৮:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:০২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনকে মারধরের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সৈকত হোসেন বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে বাবুকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়। কিন্তু একজন আইনজীবী মারা যাওয়ায় আজ আদালত বসেনি। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

সোমবার আসামির রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় বাবুর সাত দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা মিরাজ হোসেন। কিন্তু আদালত না বসায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রিমান্ড শুনানি হবে।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) বিকালে বাণিজ্য মেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেলকে সাইড না দেওয়ার অভিযোগে সাংবাদিক আল আমিন হককে মারধর করেন বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলা করেন আল আমিন। রাতেই অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করে পুলিশ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম