ফাঁকা মাঠে কিশোরীকে পুড়িয়ে হত্যা, চেনা যাচ্ছে না লাশ

ফরিদপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৬:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৭

ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের ফাঁকা মাঠে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গতকাল কিংবা তার আগের দিন রাতে ওই কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার বয়স ১২-১৪ বছর হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, লাশকে বস্তাভর্তি করে এখানে এনে পেট্রল ঢেলে আগুন দেয় হত্যাকারীরা।

পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাজী তারেক বলেন, বিলনালিয়া গ্রামের পেছনের মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। হয়তো ওই কিশোরীকে হত্যার পর লাশ এখানে এনে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২-১৪ বছরের কিশোরীর লাশ এটি। এ নিয়ে তদন্ত চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন টিম, পিবিআইয়ের টিম ঘটনাস্থলে গেছে। পুরো দেহ পুড়ে যাওয়ায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি এবং পিবিআই আলামত সংগ্রহ করছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে। গতকাল কিংবা তার আগের রাতে এ ঘটনা ঘটেছে।

/এএম/টিটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের