ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাককর্মীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ০৮:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৮:২০

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় আমানউল্লাহ আমান (১৭) নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনা ঘটে। আমান ঠাকুরগাঁওয়ের জেবুননেসার ছেলে। মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ছিল আমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রক্তাক্ত অবস্থায় আমানকে একটি ফার্মেসিতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  হাসপাতালে আনার আগেই আমান মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করলো, সেটা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম