মানিকগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো ৩ জনের

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৩:৫৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৬

মানিকগঞ্জে বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশাচালক জাহিদ (৪০), যাত্রী রহমান (২৫) ও রাজ্জাক (৩০)। তাদের বাড়ি হরিরামপুর উপজেলার হাপানিয়া গ্রামে।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, পাটুরিয়া ফেরিঘাটগামী সেলফি পরিবহনের একটি বাস মহাদেবপুর বাস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীসহ অটোরিকশা চালকের মৃত্যুু হয়। এরপর বাস ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী। পরে বাসচালক ছাত্তার মােল্লাকে (৫৫) আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক