দ্রুতগতিতে যাচ্ছিল মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ জনের

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৮:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৩১

গাজীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির বাইমাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামুদ গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ খানের ছেলে কাজল মিয়া (৩৬)। তারা সাভার আশুলিয়া থানার বিলভদ্র খান কলোনি এলাকায় থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, আশুলিয়া থেকে মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন কাদির ও কাজল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির বাইমাইল ব্রিজে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলসহ দুজন আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে