টিকা সনদ দেখতে মাঠে নেমেছে পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে মাঠে নেমেছে মানিকগঞ্জ পুলিশ। ক্রেতা ও বিক্রেতারা করোনার টিকা  নিয়েছেন কিনা তা যাচাই-বাছাই করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। 

টিকা না নিয়ে থাকলে পুলিশের উদ্যোগে ওই ব্যক্তিকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।

রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের দুধবাজার, গুড়পট্টি, পানপট্টি, ফলপট্টি ও মুদি  দোকানে পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। প্রতিটি দোকানে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান উপস্থিত হয়ে বিক্রেতা ও ক্রেতাকে প্রশ্ন করেন টিকা নিয়েছেন কিনা? এ সময় ক্রেতা ও বিক্রেতারা পুলিশ সুপারকে টিকার সনদ দেখান। অনেকেই টিকার সনদ দেখাতে না পারলেও মোবাইল ফোনের মেসেজ দেখিয়েছেন। তবে কেউ কেউ টিকার সনদ কিংবা মেসেজ দেখাতে পারেননি। তাদেরকে পুলিশের সহযোগিতায় টিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযান চলাকালে দেখা গেছে, যাদের টিকার সনদ নেই তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন। শুধু বিক্রেতা নন, পুলিশের জেরার মুখে পড়েন অনেক ক্রেতাও। অনেক ক্রেতা টিকার সনদ সঙ্গে নিয়ে মার্কেটে ঢুকেছেন। পুলিশের জেরার মুখে টিকার সনদ কিংবা মোবাইল ফোনের মেসেজ দেখিয়েছেন। 

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ১১ দফা স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে। মানুষজনকে সচেতন করতে বিভিন্ন সংস্থার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরপরও অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ক্রেতাদের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েছে। এতে দিন দিন সংক্রমণ বাড়ছে। এ জন্য পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ পৌর মার্কেট, শহীদ সরণি রোড় ও শহরের বাজার এলাকায় অভিযান চালানো হয়। গত তিন দিনের এই অভিযানে ৭৮ জনকে টিকার আওতায় আনা হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, পুলিশ সুপারের এই উদ্যোগ প্রশংসনীয়। টিকা নেওয়ার ক্ষেত্রে এখনও অনেকের অনীহা রয়েছে। পুলিশ সুপারের মতো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যদি মাঠে নামে তবে মানুষজন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও সচেতন হবেন।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।পুলিশ সুপার যেটি করছেন, তাতে মানুষজন আরও সচেতন হবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবার টিকা নেওয়া উচিত। 

 

/এএম/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের