হাত-পা বেঁধে স্ত্রীর কব্জি কেটে দেওয়ায় স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় স্বামী মো. রফিককে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের র‌্যাব-১১’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার র‌্যাব-১১ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে আসামি মো. রফিককে চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, প্রায় দেড় বছর আগে রফিকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এরপর আসামি রফিক ব্যবসার জন্য তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও আরও এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতেন।

তিনি জানান, একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে মারধর করে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠান। মেয়ের শান্তির কথা ভেবে জামাতা রফিককে আরও টাকা দেওয়ার আশ্বাস দেন শ্বশুর। ফলে গত এক মাস আগে স্ত্রীকে পুনরায় ফতুল্লার ভাড়া বাসায় নিয়ে আসেন রফিক। পরে যৌতুকের টাকা না পাওয়ায় ১৫ জানুয়ারি সন্ধ্যায় স্ত্রীর হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রফিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/আরকে/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী