নরসিংদীতে শিশু ধর্ষণচেষ্টার আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৭

নরসিংদীর বেলাবতে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আত্মগোপনে থাকা আসামি মিরাজ মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১ ও র‌্যাব-৯ সমন্বিত অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট থানার বাল্লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।

গ্রেফতার মিরাজ মিয়া নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের চাঁন মিয়ার ছেলে। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ১০টার দিকে শিশুটির মা (৩৬) বাড়ির পাশে একটি মাজারে যান। সে সময় শিশুটি ঘরে একা ছিল। বাড়িতে কেউ না থাকায় ফাঁকা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে মিরাজ। মুখে ওড়না বেঁধে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে এবং মিরাজ পালিয়ে যায়। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ গোয়েন্দা সূত্র ধরে জানতে পারে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। ওই এলাকা র‌্যাব-৯-এর আওতাধীন হওয়ায় র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথভাবে আসামির অবস্থান নির্ণয়ে কাজ করে। পরে ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও র‌্যাব-৯-এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে মৃত হাসিম মিয়ার বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করে র‌্যাব-১১। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন দেখে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাবের গোয়েন্দা দল।

অভিযোগ ওঠে, ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মামলা নিচ্ছিল না বেলাব থানার পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে শিশুটির পরিবারের দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে নেয় পুলিশ।

গ্রেফতার আসামি মিরাজকে বেলাব থানার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী