হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
৩১ মে ২০২৬, ১৪:৪০ আপডেট : ৩১ মে ২০২৬, ১৫:২৬

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড বয় নুর নবীকে (২০) গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২৯ মে) বিকালে ডেমরার সারুলিয়া এলাকায় শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে- এমন অভিযোগ ওঠার পর ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পরে তারা অভিযুক্ত নুর নবীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন।

র‌বিবার (৩১ মে) ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় গ্রেফতার নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চল‌ছে।

/এসএন‌কে/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি নেত্রকোনায় গ্রেফতার
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি