ফরিদপুরে শনাক্তের সংখ্যা বেড়েছে, আরও দুই মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুই জন মারা গেছেন। এই নিয়ে জেলায় করোনায় ৫৪৭ জন মারা গেছেন। এছাড়া নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। এছাড়া গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৬৭ জনের মধ্যে নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫.২০ শতাংশ। এই নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মহামারি করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার আট জন। আর জেলায় মারা গেছেন ৫৪৭ জন। 

সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান আরও বলেন, গত কয়েকদিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। আজকের দিন (মঙ্গলবার ) পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ২১২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ৩৪ জন। 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আগের মতো মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে অধিক সংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি