টাঙ্গাইলে ৮ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০

টাঙ্গাইলে আট নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়া‌রি) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নারী মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।

এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী মু‌ক্তি‌যোদ্ধা‌দের গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

সংবর্ধনা দেওয়া আট নারী মুক্তিযোদ্ধারা হলেন– টাঙ্গাইল সদর উপজেলার রফিয়া আক্তার ডলী, ঘাটাইল উপজেলার কাজী ফিরোজা ইসলাম বিউটি ও জহুরা খাতুন, কালিহাতী উপজেলার হাজেরা খাতুন, মির্জাপুর উপজেলার রবিজান, সখীপুর উপজেলার ফাতেমা খাতুন ও শেফালী, দেলদুয়ার উপজেলার রিক্তা বেগম।

জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা রবিজান, মুক্তিযোদ্ধা শেফালী ও মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের