বিদেশি পিস্তল নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা 

নারায়ণগঞ্জ সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ মো. শামসুদ হুদা সেলিম (৩০) নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ অভিযোগ করেছে গ্রেফতারকালে সেলিম অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আষাঢিয়ারচর এলাকা থেকে পুলিশ সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতার সেলিম সোনারগাাঁ উপজেলার আষাঢিয়ারচর এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার সময়ে ডাকাত সেলিমকে গ্রেফতার করতে গেলে কোমড়ে থাকা বিদেশি পিস্তল বের করে হামলার চেষ্টা চালায়। অবশেষে তাকে বিদেশি পিস্তল এবং ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, ‘সেলিমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, সন্ত্রাসীসহ চারটি মামলা রয়েছে। এ ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের