কিশোরীকে ২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই দিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন ফতুল্লা থানার পশ্চিম মাসদাইরের পঞ্চম তলা মোড়ের শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকে। সে আলতাব মিয়ার ছেলে। এর আগে, মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগে থেকে সুমন ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো। বিষয়টি ভুক্তভোগী তার বাবাকে জানায়। সুমনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে আর করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে এতে সে ক্ষিপ্ত ছিল। এর জেরে গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সুমন ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরে আসে ভুক্তভোগী এবং পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর কিশোরীর বাবা সুমনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের