সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২ জনের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দুই জন মারা গেছেন। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও চার জন।

মৃত দুজন হলেন– জজ মিয়া (৪৫) ও আলম (৪৫)।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ছয় জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে আলম রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জজ মিয়া সোমবার সকাল সাড়ে ৮টায় মারা যান। তাদের শরীরের ৮০ শতকরা পুড়ে গিয়েছিল। বাকি চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন– হাসিনা মমতাজ (৪৭), আসমা বেগম (৪৫), সাথী আক্তার (২৩) ও তার মেয়ে হাফসা আক্তার (৬)।

প্রসঙ্গত, রবিবার দুপুর ১টায় ফতুল্লার আলীগঞ্জ ব্যাপারী বাড়িতে গাড়িচালক বাতেন একটি ট্রাকের সিএনজি সিলিন্ডার এনে গ্যাস অপসারণ করছিলেন। ওই সময় আলম নামে আরেকজন গাড়ি চালক এসে সিগারেট ধরালে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি