৯৯৯-এ কল পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (২১ ফেব্রুয়ারি) সুমাইয়ার স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়ে। সুমাইয়া শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখাঁরচালা গ্রামের মৃত জজ মিয়ার মেয়ে।

নিহতের ভাই মোহসিনের বরাত দিয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বছর খানেক আগে কাপাসিয়ার মোহাম্মদ আলীর ছেলে রাজ মিস্ত্রি জাসিম উদ্দিনের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সুমাইয়াকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে জসিম।

মেয়ের খোঁজ না পেয়ে রাতে কাপাসিয়ায় সুমাইয়ার শশুরবাড়িতে যান মা। শ্বশুরবাড়ির লোকজনের আচরণে সন্দেহ হলে ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের ঘরে খাটের নিচে বিছানার চাদরে মোড়ানো লাশ উদ্ধার করে।

লাশ ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। জসিম সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআই।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের