অনুমোদন ছিল না আগুনে পোড়া সাভারের জুতার কারখানাটির

সাভার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬

সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া ইউনি ওয়ার্ল্ড-২ নামক জুতার কারখানাটির অনুমোদন ছিল না। এমনকি কারখানাটিতে শিশুশ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে কাজ করানো হতো। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোনও অনুমোদন ছাড়াই শিশুশ্রমিকদের দিয়ে কারখানাটিতে কাজ করানো হতো। আগুন লাগার পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, এই কারখানার কোনও অনুমোদন নেই। এ ছাড়াও কারখানাটির ভেতরে ছিল না কোন অগ্নিনির্বাপণের ব্যবস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

ইউএনও জানান, প্রাথমিকভাবে মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও কারখানাটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ওই জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানার ভেতর থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও আরও ১০ শ্রমিক আগুনে দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম